৫৫ কোটি টাকা ঋণখেলাপি হামিদ ফেব্রিক্স, মালিকদের তলব
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের মালিকদের তলব করেছে অর্থঋণ আদালত। ব্যাংক এশিয়া থেকে নেওয়া ৫৫ কোটি ৫৫ লাখ টাকার বকেয়া ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাংক এশিয়া এর আগে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে এবং বকেয়া আদায়ে তাদের সম্পদ নিলামে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেছিল।
আদালত সংবাদপত্রের মাধ্যমে আসামিদের কাছে সমন জারি করে নির্দেশ দিয়েছে, তারা যেন ১৭ জুনের মধ্যে ব্যক্তিগতভাবে অথবা মনোনীত আইনজীবীর মাধ্যমে ঢাকার দ্বিতীয় অর্থঋণ আদালতে লিখিত বিবৃতি জমা দেন। তবে, আসামিরা আদালতে হাজির হয়েছিলেন কিনা বা কোনো লিখিত বিবৃতি জমা দিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হামিদ ফেব্রিক্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা আদালতের সমন সম্পর্কে অবগত নন, তবে ব্যাংকের কাছে ঋণ স্বীকার করে তা পরিশোধের চেষ্টা করছেন।
প্রকাশিত সমন নোটিশে হামিদ ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, পরিচালক এএইচএম মোজাম্মেল হক, সালিনা মাহমুদ, নুসরাত মাহমুদ, নাবিলা মাহমুদ এবং ফারহানা ড্যানিশের নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, ১৭ জুনের মধ্যে আসামিরা উপস্থিত না হলে বা লিখিত বিবৃতি জমা না দিলে অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলা তাদের বিরুদ্ধে নিষ্পত্তি করা হবে।
গত বছরের ডিসেম্বরে ব্যাংক এশিয়া বকেয়া ঋণ আদায়ে হামিদ ফেব্রিক্সের সম্পদ নিলামে বিক্রির ঘোষণা দেয়। সে সময় নরসিংদীতে অবস্থিত কোম্পানির ২৯৬.৫০ শতাংশ জমি, কারখানার ভবন ও যন্ত্রপাতি নিলামে তোলার জন্য দরপত্র চাওয়া হয়েছিল।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হামিদ ফেব্রিক্সের আর্থিক অবস্থা বর্তমানে বেশ নাজুক। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটি ৩৬ কোটি ৯৭ লাখ টাকা লোকসান করে, যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৬ পয়সা। এর ফলে তারা ওই বছর শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। এছাড়াও, ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।
লোকসানের ধারা ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধেও (জুলাই-ডিসেম্বর) অব্যাহত ছিল, যেখানে ২৬ কোটি টাকা লোকসান এবং শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ৮৬ পয়সা রেকর্ড করা হয়। কোম্পানিটি এখনও ২০২৩-২৪ অর্থবছরের নয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
হামিদ ফেব্রিক্স শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ৩০ কোটি টাকা ঋণ পরিশোধে এবং ৭২ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে ব্যয় করা হয়েছিল।
আজ বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে হামিদ ফেব্রিক্সের প্রতিটি শেয়ার ৭ টাকা ৮০ পয়সায় লেনদেন শেষ করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- বিদেশে স্বামী, দেশে প্রেমিক—শেষে কোটি টাকার কেলেঙ্কারি
- ধর্ষি/ত শিশুর পরিবারের সামনে একে একে কাটা হয় ধর্ষ/কের অঙ্গ
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- সরকারি কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- বাহামার বিয়ে নিয়ে নতুন চাপে ট্রাম্প
- প্রকাশ্যে রামিসার ধ/র্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম
- আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল
- বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন বিতর্কে রুদ্রনীল ঘোষ
- চতুর্থ শ্রেণি থেকে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ৮ ধরনের খেলা
- হঠাৎ ১০ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
- ইরানের নতুন সিদ্ধান্তে বাড়ছে যুদ্ধের শঙ্কা!
- ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- নারীদের বিনিয়োগ সচেতনতা বাড়াতে বিএসইসির উদ্যোগ
- ‘ভাবনাকে একা সাজিয়ে আদালতে নিয়ে আসেন ফুফু’
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- শিক্ষা প্রশাসনে টানাপোড়েনের পর এলো নতুন আদেশ
- এসএমই খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- কমোডিটি মার্কেট বিষয়ে জ্ঞান ঘাটতি পূরণে সিএসইর নতুন উদ্যোগ
- নিরাপদ বিনিয়োগ সচেতনতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে বড় কোম্পানি আনতে নতুন নীতির কথা জানালেন অর্থমন্ত্রী
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি সিদ্ধান্তে পাসপোর্টে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মাদরাসায় জাতীয় গান বাধ্যতামূলক; বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া
- কোরবানির পশু কেনার নতুন পদ্ধতি নিয়ে তুমুল আলোচনা!
- হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন: পলক
- এনআইডি দেখালেই মিলবে ছাড়, মেট্রো রেলে নতুন ঘোষণা
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি





