বাংলাদেশে প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশে প্রথমবারের মতো চালু করল ওপেন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে এক নতুন মাইলফলক। এই প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকটি একই সঙ্গে বৃহৎ সংখ্যক গ্রাহককে আরও আধুনিক, দ্রুত এবং সুরক্ষিত ব্যাংকিং সেবা দিতে পারবে।
কোম্পানির তথ্যমতে, ওপেন এপিআই হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি, যা বাংলাদেশে আগে কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল বিশ্বের মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। ইউসিবিই বাংলাদেশে প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল, যা তাদের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ।
এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই—সব ধরনের ব্যাংকিং সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।
উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লক্ষ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিত সংখ্যক গ্রাহকদের একসঙ্গে একই সময়ে দ্রুত ও উন্নত সেবা দেওয়া যাবে।
ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয় পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফর্ম যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, তেমনি নিজেদের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন। এতে লেনদেনও সহজ হবে।
নতুন সেবাটি চালু করার প্রাক্কালে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, "এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
মিজান/
পাঠকের মতামত:
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত





.jpg&w=50&h=35)


