কর ছাড় পাচ্ছে শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে প্রাণ ফেরাতে আসছে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য বেশ কিছু সুখবর। আজ সোমবার (০২ জুন) পেশ করা হবে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বাজেটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর পাশাপাশি ভালো কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাবও থাকছে।
লেনদেন কর কমছে, স্বস্তিতে ব্রোকারেজ হাউস
বাজেটে শেয়ার লেনদেনের ওপর উৎসে কর বর্তমান ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০৩ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। এই দাবিটি দীর্ঘদিন ধরে করে আসছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ বিষয়ে ডিবিএ সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, কর হ্রাসের ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত ও অপ্রাতিষ্ঠানিক ব্রোকারেজ হাউসগুলো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে। বর্তমানে লোকসান থাকলেও কর দিতে হয়, যা অনেকের জন্য টিকে থাকা কঠিন করে তুলেছে।
মার্চেন্ট ব্যাংকের কর হার কমার সম্ভাবনা
বাজেটে মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট কর হার ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব থাকতে পারে। এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন জানান, প্রচলিত ব্যাংকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও একই হারে কর দিতে হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোকে। তার মতে, কর কমলে প্রতিষ্ঠানগুলো গবেষণা ও বাজার উন্নয়নে বেশি খরচ করতে পারবে, যা ভালো কোম্পানিকে বাজারে আনতে সহায়তা করবে।
তালিকাভুক্তিতে উৎসাহ দিতে কর ব্যবধান বাড়ানো হচ্ছে
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির কর্পোরেট করের মধ্যে ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হতে পারে। এর মাধ্যমে ভালো মানের কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ দেওয়া হবে।
প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২২.৫ শতাংশ রাখা হচ্ছে। যদি কোম্পানির পুরো লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়, তবে তা আরও কমে ২০ শতাংশে নামবে। অন্যদিকে, তালিকাবহির্ভূত কোম্পানির কর হার ২৭.৫ শতাংশই থাকবে, যা আগামী দুই অর্থবছরেও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দুটি শর্ত (পাঁচ লাখ টাকার বেশি আয় ও ব্যাংকিং চ্যানেলে সব খরচ) পূরণ করলে এই হার ২৫ শতাংশে নামানো যেতে পারে।
প্রস্তাবিত বাজেটের এসব উদ্যোগ বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। করের ভার কমানো ও কর ব্যবধান বাড়ানো—এই দুই উদ্যোগ শেয়ারবাজারে প্রাণ ফেরাতে একটি কার্যকর কৌশল হিসেবে দেখা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি










