ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

ফিনিক্স ফাইন্যান্সের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

২০২৫ মে ২২ ১৯:০৯:৪৯
ফিনিক্স ফাইন্যান্সের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্সের বোর্ড ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪২ টাকা ৫২ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৮ পয়সা, যা আগের বছর তা মাইনাস ১ টাকা ৫৬ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সা।

কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ও রেকর্ড ডেট আগামী ২৬ জুন নির্ধারণ করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে