দেশজুড়ে জমির রেজিস্ট্রেশন পদ্ধতিতে বড় ধাক্কা আসছে
নিজস্ব প্রতিবেদক: কালোটাকা সৃষ্টির পথ রুদ্ধ করতে এবং কর ফাঁকি ঠেকাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জমির নিবন্ধন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনছে সরকার। বিদ্যমান মৌজামূল্য নির্ভর দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে জমির প্রকৃত বাজারমূল্যে দলিল নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।
এই সংস্কারে বাজারদর নির্ধারণ ও হালনাগাদের দায়িত্ব পাবে গণপূর্ত, আইন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর দলিলের ফি, আয়কর, মূসক ও স্থানীয় কর হারাহারি হারে কমিয়ে আনবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আইন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করেছে, যা আজ (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠকে উপস্থাপন করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এতে অনুমোদন দিতে পারেন।
সূত্র জানায়, নীতিমালা কার্যকর হলে রেজিস্ট্রেশন খরচ কমবে, রেজিস্ট্রেশনের পরিমাণ বাড়বে এবং দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব আদায় বাড়বে।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪টি উচ্চপর্যায়ের বৈঠকে জমির বাজারমূল্য নির্ধারণের সুপারিশ এলেও বাস্তব পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি ২০২০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে সতর্ক করে চিঠি দিলেও তা উপেক্ষিত হয়।
সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, “বাজারমূল্য বাস্তবায়ন করতে গিয়ে জমির দাম আরও বেড়ে গেলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ব্যাংক ঋণের সুদ ও জমির মূল্য ব্যবসায়িক প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।”
অন্যদিকে রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া মিলন জানান, “রেজিস্ট্রেশন ফি, গেইন ট্যাক্স, ভ্যাট ও স্থানীয় কর কমানো হলে জমি ও ফ্ল্যাট বেচাকেনা বাড়বে, রাজস্বও কমবে না বরং বাড়বে।”
রাজউক অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণের প্রস্তাব দিলেও তা এখনও কার্যকর হয়নি।
সিডিএ, কেডিএ, আরডিএ, গাজীপুর ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এখনও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণ করছে।
গণপূর্ত মন্ত্রণালয় সর্বশেষ ২০২১ সালে ২০১১ ও ২০১৬ সালের নির্ধারিত মৌজাদরের ভিত্তিতে মূল্য হালনাগাদ করে।
বর্তমান ব্যবস্থায় দলিল মূলত মৌজাদরে রেজিস্ট্রি হয়। ফলে বাস্তব বাজারমূল্যের তুলনায় সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারায়। সিপিডির গবেষণা অনুযায়ী, বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব হারায় সরকার।
উদাহরণস্বরূপ: গুলশানে ১ শতাংশ জমির মৌজাদর মাত্র ১ লাখ থেকে ৫৮ লাখ টাকা, অথচ বাস্তবে সেই জমির দাম কোটি টাকার নিচে নেই।
ধানমন্ডির মৌজাদর প্রায় ৪৪ লাখ টাকা, যেখানে বাস্তব দর এর চেয়ে দ্বিগুণ বা তার বেশি।
২০২৩-২৪ অর্থবছরের জমি রেজিস্ট্রেশন থেকে রাজস্ব
রেজিস্ট্রেশন ফি: ১,৫৯৮ কোটি টাকা
আয়কর: ৬,৩৯৪ কোটি টাকা
মূসক: ৩৬৮ কোটি টাকা
স্ট্যাম্প ফি: ৭৭ কোটি টাকা
স্থানীয় কর ফি: ৩,৯৪৪ কোটি টাকা
অন্যান্য ফি: ২৬২ কোটি টাকা
অর্থ বিভাগ মনে করছে, জমির প্রকৃত বাজারমূল্য অনুসারে দলিল রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা কালোটাকার প্রবাহ ও কর ফাঁকি কমিয়ে অর্থনৈতিক স্বচ্ছতা ও ন্যায়সংগত রাজস্ব আহরণে সহায়ক হবে। নতুন ব্যবস্থায় জমির মালিকানা পরিবর্তনে আর গোপন নগদ লেনদেন বা কৃত্রিম দাম দেখিয়ে সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না।
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













