ব্যাংক খাতের তদারকিতে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থায় সময়োপযোগী ও মৌলিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য—তদারকি কাঠামোকে আরও দক্ষ, আধুনিক ও কার্যকর করা। এর অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে নতুন তদারকি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, ধাপে ধাপে দেশের সব তফসিলি ব্যাংকে এই কাঠামো বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিছু ব্যাংকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করেছে। ইতিবাচক ফলাফল পাওয়ায় আগামী জুলাই থেকেই ধাপে ধাপে সব তফসিলি ব্যাংকে এর বাস্তবায়ন শুরু হবে।
নতুন তদারকি কাঠামোর আওতায় প্রতিটি ব্যাংকের আর্থিক, বাজার, পরিচালনাগত, আইনগত ও কৌশলগত ঝুঁকি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ খাতে দ্রুত হস্তক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
এই কাঠামো চালুর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অভ্যন্তরীণ সংগঠনেও বড় রদবদল আনছে। গঠন করা হচ্ছে একাধিক নতুন তদারকি বিভাগ:
তদারকি নীতিমালা ও সমন্বয় বিভাগ
তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনা বিভাগ
প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি বিভাগ
অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ
প্রতিটি ব্যাংকের জন্য থাকবে পৃথক তদারকি টিম।
তপশিলি ব্যাংকসহ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক শুরু করেছে প্রশিক্ষণ কার্যক্রম। এতে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো। একইসঙ্গে গড়ে তোলা হচ্ছে একটি কেন্দ্রীয় তদারকি তথ্য প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যেকোনো ব্যাংকের ঝুঁকি প্রোফাইল তাৎক্ষণিক বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই রূপান্তরের মাধ্যমে ব্যাংক খাতে দায়বদ্ধতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উৎসাহিত হবে। পাশাপাশি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সুসংহত হবে।
রূপান্তর যাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তোলা সম্ভব একটি আধুনিক, ঝুঁকি-সচেতন ও টেকসই ব্যাংকিং পরিবেশ।
মুসআব/
পাঠকের মতামত:
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার










.jpg&w=50&h=35)


