শেয়ারবাজারে মহাদুর্যোগ, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সূচক
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ মে) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন প্রবণতা দেখা গেছে। দিনের শুরুতে সূচকে কিছুটা ইতিবাচক গতি থাকলেও লেনদেনের মাঝামাঝি সময় থেকে বড় বিনিয়োগকারীদের টানা সেল প্রেসারে বাজার ক্রমেই নিম্নমুখী হতে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে, যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর এই সূচক দাঁড়িয়েছিল ৪ হাজার ৭৭৯ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭০ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টির, দর কমেছে ৩১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর। বাজারে একতরফা দরপতন বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও হতাশা সৃষ্টি করেছে, যার ফলে অনেকেই লোকসান মেনে শেয়ার বিক্রি করতে বাধ্য হন।
টাকার অঙ্কে আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা, যা গত ৯ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। যদিও গতকালের তুলনায় আজকের লেনদেন প্রায় ২ কোটি ৬৬ লাখ টাকা বেশি। এর আগে গত ২৯ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯১ কোটি টাকার মতো।
পেছনে তাকালে দেখা যায়, ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২০২১ সালের ১৬ আগস্ট, যেদিন ২ হাজার ৯৫৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল এবং সূচক ছিল ৬ হাজার ৪৮ পয়েন্টে। একইভাবে, সর্বোচ্চ সূচক রেকর্ড হয়েছিল ২০২১ সালের ১০ অক্টোবর, যেদিন ডিএসইএক্স সূচক পৌঁছায় ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে।
বর্তমানে বাজারে আস্থাহীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা বাজারের স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ এবং নীতিনির্ধারকদের ভূমিকাকে ঘিরে প্রশ্ন তুলছেন। বাজারকে স্থিতিশীল করতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি, নাহলে এই পতনের ধারা দীর্ঘমেয়াদে আরও গভীর সংকট তৈরি করতে পারে।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ২০ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৭১.৪৬ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









