শেয়ারবাজারে স্বল্পমেয়াদী উদ্যোগই হতে পারে ঘুরে দাঁড়ানোর মূলভিত্তি
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তারল্য সংকট, বিনিয়োগকারী আস্থার ঘাটতি ও নেগেটিভ ইক্যুইটির মতো সমস্যা বাজারকে নাজুক অবস্থায় ফেলেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত রোববার শেয়ারবাজার উন্নয়নে পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি শেয়ারবাজার সংস্কার কমিটিও দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি বেশ কিছু সুপারিশ দিয়েছে।
প্রধান উপদেষ্টার দেওয়া পাঁচ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ, সম্ভাবনাময় বড় দেশীয় কোম্পানিগুলোকে কর-প্রণোদনা দিয়ে বাজারমুখী করা, বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে তিন মাসে কার্যকর সংস্কার সম্পন্ন করা, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের বদলে শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহে উৎসাহিত করা।
সংস্কার কমিটির সুপারিশেও এসব বিষয়ের প্রতিফলন রয়েছে। বিশেষত কর কাঠামো সহজীকরণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগে নীতিগত সহায়তা এবং আইপিও প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
তবে এসবই শেয়ারবাজারের জন্য মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাজার বিশ্লেষক ও সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, শুধুমাত্র মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলেই চলবে না, বাজারে তাৎক্ষণিক উত্তরণে স্বল্পমেয়াদি উদ্যোগ এখন বেশি প্রয়োজন।
ঢাকার একটি ব্রোকার হাউসে দেখা গেল, কয়েকজন খুচরা বিনিয়োগকারী ক্ষোভ ও হতাশা নিয়ে বলছেন, “আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা শুনতে শুনতে ক্লান্ত। আমাদের প্রয়োজন এখনই বাজারে ইতিবাচক সাড়া।”
স্বল্পমেয়াদি পদক্ষেপ কী হতে পারে?
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাজার পুনরুদ্ধারে যেসব বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
* সরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করা;
* বিনিয়োগের জন্য বিশেষ তহবিল (Market Stabilization Fund) বৃদ্ধি করা;
* ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাস্তবায়নে নমনীয়তার উদ্যোগ নেওয়া;
* নেগেটিভ ইক্যুইটি সমস্যা সমাধান২০১০ সালের পর যেসব বিনিয়োগকারী মার্জিন লোনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা;
* বাই-ব্যাক আইন দ্রুত কার্যকর করা।
এক সাধারণ বিনিয়োগকারী বলেন, “আমরা চাই বাজারে শৃঙ্খলা থাকুক। যেন প্রতিদিন পুঁজি হারানোর আতঙ্কে থাকতে না হয়।” একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা যোগ করলেন, “যত পরিকল্পনাই হোক, যদি বাস্তবায়ন না হয়, তাহলে বাজারে আস্থা ফিরবে না।”
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা ও বাজার সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ ছাড়া শেয়ারবাজার ঘুরে দাঁড়ানো কঠিন। দীর্ঘমেয়াদি রূপরেখার পাশাপাশি স্বল্পমেয়াদি বাস্তব পদক্ষেপ—যেমন তারল্য সহায়তা, বিনিয়োগকারীদের রিলিফ প্যাকেজ এবং বিশ্বাসযোগ্য কোম্পানির দ্রুত তালিকাভুক্তি—নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই।
এই মুহূর্তে যদি আস্থা ফেরানো যায়, তাহলে বিনিয়োগকারীরাও আগ্রহ নিয়ে আবার বাজারমুখী হবেন। নাহলে মধ্য ও দীর্ঘমেয়াদি স্বপ্নও ধুলোয় গড়াবে।
মামুন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









