বিদেশে শাখা খুলতে পারবে কেবল শেয়ারবাজারের ভালো ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বাইরে শাখা বা প্রতিনিধি অফিস খোলার ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা নতুন নীতিমালায় বলা হয়েছে, শুধুমাত্র আর্থিকভাবে মজবুত, অভিজ্ঞ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলোই বিদেশে ব্যবসা পরিচালনার অনুমতি পাবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে কার্যক্রম পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে রেটিংয়ে ‘শক্তিশালী’ বা ‘সন্তোষজনক’ মানদণ্ড অর্জন করতে হবে। ব্যাংকটি অবশ্যই শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং ‘এ’ ক্যাটাগরির হতে হবে।
বর্তমানে বেশ কয়েকটি দুর্বল ব্যাংক বিদেশে শাখা পরিচালনা করলেও নতুন নীতিমালার ফলে ভবিষ্যতে এমন ব্যাংকগুলোর বিদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সীমিত হয়ে যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদেশে কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশি নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে। নিয়োগপ্রাপ্তদের আয় সংশ্লিষ্ট দেশের নীতিমালার আওতায় দেশে ফিরিয়ে আনার পরিবেশও অনুকূল হতে হবে। বিদেশি নিয়ন্ত্রক সংস্থার (কেন্দ্রীয় ব্যাংক বা সমমানের কর্তৃপক্ষ) অনুমোদন ছাড়া কোনো কার্যক্রম চালানো যাবে না।
বিদেশে নতুন শাখা বা সহযোগী প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকা আবশ্যক। পাশাপাশি সেখানে ইতোমধ্যে কোনো বাংলাদেশি ব্যাংকের উপস্থিতি থাকলে, নতুন প্রস্তাবের যৌক্তিকতা উপযুক্তভাবে তুলে ধরতে হবে।
এক্সচেঞ্জ হাউস স্থাপনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীর সংখ্যা, তাদের রেমিট্যান্স প্রেরণের পরিমাণ এবং দ্বিপক্ষীয় আর্থিক লেনদেনের পরিসর মূল্যায়নের ওপর ভিত্তি করে অনুমতি দেওয়া হবে।
সব ধরনের বিদেশি কার্যক্রম পরিচালনায় ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট শাখা বা সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের মাধ্যমে। প্রতি অর্থবছর শেষে বিদেশে অর্জিত নিট মুনাফা দেশে প্রত্যাবাসনের বিষয়টিও বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, বৈশ্বিক বাজারে দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশে ব্যাংকিং কার্যক্রম ছড়িয়ে পড়েছে। ২০০১ সাল থেকে বিভিন্ন ব্যাংক বিদেশে শাখা, এক্সচেঞ্জ হাউস, ফাইন্যান্স কোম্পানি ও প্রতিনিধি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করছে। তবে এই খাতে ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









