ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৫ এপ্রিল ২৮ ২২:৩২:১৭
শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলস লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১০ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৮ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৩১ টাকা ৭৫ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে ১২৯৮ টাকা ২১ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে