ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে ৯ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার

২০২৫ মার্চ ২৪ ১৪:৫৫:৩৯
ঈদে ৯ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকবে ৪ দিন।

সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ঈদের ছুটির পর আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারের লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে।

সেদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে ওইদিন থেকে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল ৫টা পর্যন্ত হবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে