হাসনাতের অতিকথনের বিরুদ্ধে জিল্লুর রহমানের সতর্ক বার্তা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সেনানিবাসে একটি বৈঠক নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, হাসনাত অতিরিক্ত কথাবার্তা বলেছেন, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। জিল্লুর রহমান বলেছেন, "এত অতিকথন ভালো নয়। আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন এবং সীমা লঙ্ঘন করে ফেলেছেন, যা দেশকে বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে।"
সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তার ভিডিওবার্তায় বলেন, "আমি শুনেছি যে ছাত্রনেতারা বলছেন ৫ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। কী হাস্যকর কথা! তারপর আপনি বলেছেন গোপন কথা, আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে। আমার কথা হলো, সে সময়ে যদি সরকার গঠন প্রক্রিয়ার আলোচনা চলতে থাকে, তাহলে আপনারা কেন সেগুলো পাবলিক করেন? সেগুলো কি গোপন আলোচনার বিষয় নয়?"
তিনি আরও বলেন, "আমরা সব সময় সব কিছু প্রকাশ করি না। যে কথাগুলি আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে শো-এর আগে বা পরে বলি, তা কি আমি বাইরে বলে বেড়াই? যদি তা করতাম, তাহলে এতদিন ধরে এই শো চালাতে পারতাম না।" জিল্লুর রহমান জানান, সব সত্য সব সময় বলা উচিত নয়, কারণ এটা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
জিল্লুর রহমান সতর্ক করে বলেন, "আপনারা এখন দেশটাকে এক অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের পছন্দ হতে পারে গৃহযুদ্ধ, কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের পছন্দ নয়।" তিনি আরও বলেন, "আপনারা হয়তো অন্য কারো স্বার্থে কাজ করছেন, কিন্তু সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। সেনাবাহিনী কখনো এ কথা বলেনি যে তারা ক্ষমতা নিতে চায়।"
এছাড়া জিল্লুর রহমান বলেন, "এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, আজকের দিনে ড. মুহাম্মদ ইউনূসকেও বিতর্কে ঠেলে দেওয়া হচ্ছে। কেন? ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।" তিনি সবাইকে মনে করিয়ে দেন, "প্রতি দিন, প্রতিটি মুহূর্তের হিসাব সবার কাছে রয়েছে, গণমাধ্যমের কাছে রয়েছে। এত সহজে এসব করা সম্ভব নয়।"
শেষে জিল্লুর রহমান বলেন, "এত অতিকথন মোটেও ভালো নয়। সীমা লঙ্ঘন করেছেন এবং দেশটাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন।"
মুসআব/
পাঠকের মতামত:
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কের মধ্যেই নয়াদিল্লির নতুন দাবি
- ১২ই ডিসেম্বর রাতে চুক্তি শেষ — পরদিন সকালে পদ্মায় পানি থাকবে?
- ব্যাঙ ও ইঁদুরের প্রস্রাব-পায়খানা নিয়ে ইসলামি শরিয়তের বিধান
- একটি সাধারণ পোস্ট যা আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- আসিফ মাহমুদের উদ্যোগে কৃতজ্ঞ মামুনুল হক, জানালেন কারণ
- স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে যে শাস্তি পেলেন স্ত্রী
- পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি
- আজ ফজর নামাজের শেষ সময়, জেনে নিন নামাজের সময়
- আজকের সকল দেশের টাকার রেট: পাউন্ড কমল, বাড়ল রিংগিতের দাম
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ













