ব্যাংক খাত সংস্কারে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ জরুরী
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাত বর্তমানে বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এসব সমস্যার সমাধানে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম শুরু হলেও ব্যাংক খাতের উদ্যোক্তা এবং শীর্ষ নির্বাহীরা মনে করছেন, যে কোনো ধরনের সংস্কারের আগে তাদের সঙ্গে আলোচনা করা জরুরি।
খাতসংশ্লিষ্টদের মতে, স্টেকহোল্ডারদের মতামত না নিয়ে কোনো পদক্ষেপ নিলে তা বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হতে পারে।
বেসরকারি ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, যদি কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংকগুলিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব হবে না।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের সংস্কারের জন্য একটি বিশেষ ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে। তবে যদি ওই কমিশনকে যথাযথ ক্ষমতা না দেওয়া হয়, তবে তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে।
ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের সংস্কারে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে এসব পদক্ষেপের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ প্রয়োজন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ব্যাংক খাত সংস্কারে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। তবে তিনি মনে করেন, কোনো পদক্ষেপ বা নীতিমালা প্রণয়নের পূর্বে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা উচিত। তিনি বলেন, “আমরা তো স্টেকহোল্ডার, দিনশেষে আমাদেরকেই এসব নীতির বাস্তবায়ন করতে হবে।”
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ভূমিকার গুরুত্ব স্বীকার করেছেন। তার মতে, যদি কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও নিরীক্ষা যথাযথভাবে পরিচালিত হয়, তবে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
এছাড়া, খেলাপি ঋণের তথ্য গোপন বা ভুল আর্থিক বিবরণী প্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে দুই ধাপে পদক্ষেপ নিতে হবে—স্বল্পমেয়াদি সমাধান ও দীর্ঘমেয়াদি সংস্কার।
ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক খাতের টেকসই ও শক্তিশালী ভিত্তি গড়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপর রয়েছে। তিনি মনে করেন, যদিও বাংলাদেশ ব্যাংক সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করেছে, অতীতে অনেক ব্যাংক রাজনৈতিক প্রভাবের কারণে এসব নীতিমালা উপেক্ষা করেছে, যা আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে বর্তমানে ব্যাংকিং খাত উন্নতির পথে চলছে।
সব মিলিয়ে ব্যাংক খাতের সংস্কারে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ভূমিকা শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে সব পক্ষই বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেছেন এবং সফলতার জন্য আশাবাদও ব্যক্ত করেছেন।
মিজান/
পাঠকের মতামত:
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক










.jpg&w=50&h=35)


