×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ২৯ ১০:৫৬:৩৭
বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৯ টাকা ৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে