খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করা সফল বিচারককে বদলি
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুহাম্মদ মুজাহিদুর রহমানকে তার পদ থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে বদলি করা হয়েছে। তবে তাকে কোনো নির্দিষ্ট পদ দেওয়া হয়নি।
আজ সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির আদেশ দেওয়া হয়।
মুজাহিদুর রহমান আলোচিত হয়েছেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, পলাতক ঋণ খেলাপিদের দেশে ফিরিয়ে আনা এবং বন্ধক রাখা সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগ করার মতো সিদ্ধান্ত। এর ফলে বড় ঋণ খেলাপিরা ঋণ পরিশোধে বাধ্য হন।
বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, মুজাহিদুর রহমানের কঠোর সিদ্ধান্তের ফলে গত চার বছরে ঋণ আদায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষত, এস আলম গ্রুপ, আরামিট গ্রুপ, হাবিব গ্রুপ-মেসার্স ইলিয়াস ব্রাদার্স-রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজসহ বেশ কিছু বড় ঋণ খেলাপি প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করেছে।
এদিকে, চট্টগ্রাম অর্থঋণ আদালতে বিচারাধীন বিভিন্ন ঋণ মামলা সংক্রান্ত ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন যে, মুজাহিদুর রহমানের বদলি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, তার মতো একজন দক্ষ বিচারককে বদলি না করে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া উচিত ছিল। ব্যাংক কর্মকর্তারা মনে করেন, তার বদলি হওয়া ঋণ আদায়ের ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
চট্টগ্রাম অর্থঋণ আদালত গত চার বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় করেছে। এর পাশাপাশি অন্তত ২০ হাজার কোটি টাকার মূল্যের বন্ধক সম্পত্তির মালিকানা ব্যাংকের কাছে এসেছে। এসব সাফল্যের পরও মুজাহিদুর রহমানের বদলি হওয়ায় ঋণ খেলাপি ও ব্যাংক কর্মকর্তাদের মাঝে সংশয় তৈরি হয়েছে।
চলতি বছর আদালত প্রথমবারের মতো ঋণ খেলাপিদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক নিয়োগ করে। 'ফোরাম সেন্ট্রাল বিল্ডিং' নামে বন্ধক রাখা বাণিজ্যিক সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটি ২৩ কোটি টাকা ঋণ পরিশোধ করে।
এছাড়াও, 'মহল মার্কেট' নামক বন্ধক রাখা সম্পত্তির জন্য সমঝোতা করা হয় এবং এই পদক্ষেপের মাধ্যমে ৬০ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৫১ কোটি টাকা পরিশোধও করা হয়েছে।
অনেক ব্যাংক কর্মকর্তা মনে করছেন, বিচারক মুজাহিদুর রহমানের বদলি আসলে ঋণ খেলাপি প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সুবিধা বয়ে আনতে পারে। তাদের মতে, তার কঠোর পদক্ষেপগুলো অনেক ঋণ খেলাপিকে ঋণ পরিশোধে বাধ্য করেছে এবং সে কারণে তার বদলি ব্যাংকিং সেক্টরের জন্য ক্ষতিকর হতে পারে।
কিছু আদালত কর্মকর্তা জানান, গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণে বিচারক মুজাহিদুর রহমানের কঠোর অবস্থান ঋণ আদায় প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তুলেছিল। এখন তার বদলি অন্য বিচারকদের মনোবল দুর্বল করে দিতে পারে এবং সামগ্রিক ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক










.jpg&w=50&h=35)


