বিনিয়োগ ও ব্যবসায় আস্থার সংকটে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে দেশে আস্থা সংকটে রয়েছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। নীতির অভাব এবং অতিরিক্ত করের বোঝা ব্যবসার উন্নয়নের বড় বাধা বলছেন তারা।
রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব বাংলাদেশ (অ্যামচেম) এর আয়োজিত সভায় বিনিয়োগকারীরা এই শঙ্কার কথা তুলে ধরেন।
ব্যবসায়ীরা বলছেন, পতিত আওয়ামী লীগ সরকার বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ ধ্বংশ করে দিয়েছে। তারা বলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে এখনও কার্যকর কোনো সংস্কার হয়নি। যদিও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাণিজ্য খাতের বর্তমান সংকটের জন্য যথার্থভাবেই অর্থ পাচারকারীদের দায়ী করেছেন।
সভায় বিনিয়োগকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারও গত ৫ মাসে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তেমন প্রত্যাশিত কাজ করতে পারেনি। অ্যামচেমের সেমিনারে তারা অভিযোগ করেন, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকসহ সরকারি সংস্থাগুলো এখনো হয়রানি মুক্ত নয়।
এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, ভিয়েতনামসহ অন্যান্য প্রতিযোগী দেশগুলো ব্যবসার ক্ষেত্রে অনেক এগিয়ে। তবে আমাদের সরকার রাজস্বের বোঝা চাপিয়ে দিচ্ছে। এনবিআরের উচিত বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করা, যা কর্মসংস্থান ও অর্থনীতির জন্য লাভজনক হবে।
মেটলাইফ এলিকোর প্রধান নির্বাহী আলাউদ্দিন আহমেদ বলেন, অনেকেই দেশের ব্যবসার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ নতুন বিনিয়োগের পরিকল্পনা বাতিল করে দিচ্ছেন এবং ব্যবসার লক্ষ্যমাত্রা কমাচ্ছেন। আমেরিকার ট্রাম্প প্রশাসনের প্রভাবও বিশ্ব বাণিজ্যকে বিপর্যস্ত করতে পারে।
সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, বাজেট, মুদ্রানীতি এবং বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে বাণিজ্য সম্প্রসারণকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বিডার মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে এমন সংস্কার এখনও হয়নি। অর্থনীতি পুনর্গঠনে বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে সরকার বিদেশি ঋণের দিকে বেশি মনোযোগ দিচ্ছে।”
অর্থ উপদেষ্টা নীতির অভাবের কথা স্বীকার করেছেন, তবে তিনি বলেছেন যে বাণিজ্যের দুরাবস্থার জন্য অর্থলোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। তিনি আরও বলেন, “বর্তমান সরকার সংকটের মধ্যে দায়িত্ব নিয়ে দ্রুত উন্নতি সাধন করছে। এনবিআর ও বাংলাদেশ ব্যাংকসহ অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়াও, এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, কাস্টমস পর্যায়ে অটোমেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং ভ্যাট ও আয়কর আদায়ের দুর্বলতার কারণে করপোরেট খাতে রাজস্ব আহরণে চাপ বৃদ্ধি পাচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি










