ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিয়েতে অংশ নেওয়া পলাতক আ.লীগ নেতাদের ছবি ভাইরাল

২০২৫ এপ্রিল ২১ ১১:১৯:৫০
বিয়েতে অংশ নেওয়া পলাতক আ.লীগ নেতাদের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ত্যাগ করা আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে যুক্তরাজ্যে এক বিয়ের অনুষ্ঠানে। তারা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়েতে।

স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩)।

অনুষ্ঠানে অতিথিদের বেশ হাসিখুশি দেখা যায়। তারা প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের সঙ্গে ছবিও তোলেন।

উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অভিযোগের মুখে থাকা এসব সাবেক নেতা ও মন্ত্রীরা বিদেশে অবস্থান করছেন। এর আগেও তাদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে এসব পলাতক নেতাদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে