সবকিছুর জন্য শেখ হাসিনাই দায়ী: ভারতীয় মিডিয়া
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নববর্ষ উদযাপনের খবর সংগ্রহে এসে ঢাকায় থেকেছেন ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক ‘সংবাদ প্রতিদিন’-এর সাংবাদিক সুচিন্তাপাল চৌধুরী। কিন্তু ঢাকা থেকে ফিরে গিয়ে তিনি যেই প্রতিবেদনটি প্রকাশ করেছেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্ব, প্রশাসন, দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা অনেকের কাছে বিস্ময়কর।
প্রতিবেদন শুরুই হয় বাক্যটি দিয়ে— "মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা।"
এই বাক্যের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি এবং শেখ হাসিনার কার্যক্রমের মধ্যে পার্থক্য টেনে আনেন লেখক। প্রতিবেদনে বলা হয়, “আজ দেশের রাজনৈতিক অচলাবস্থা, দুর্নীতি ও নেতৃত্বহীনতার জন্য শেখ হাসিনাকে দায়ী করছে তার নিজের দল আওয়ামী লীগের নেতাকর্মীরাই।”
‘সংবাদ প্রতিদিন’-এর দাবি, শেখ হাসিনাকে ‘অপদার্থ’ বলছে না তারা নিজেরা, বরং আওয়ামী লীগের ভিতরের অসন্তুষ্ট নেতাকর্মীরাই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, “শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করলেও শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি দেশের মানুষের আস্থা ভেঙে পড়েছে।”
ঢাকায় অবস্থানকালে ভারতীয় সাংবাদিকটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মাঠপর্যায়ের কিছু সাক্ষাৎকারও নিয়েছেন।
তিনি লিখেছেন, “হিন্দু সম্প্রদায়ের একাধিক সদস্য ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন—আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করেছে রাজনৈতিক ঢাল হিসেবে, নিজেদের স্বার্থে।”
এছাড়াও প্রতিবেদনে উল্লেখ রয়েছে, “হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে অনেক ক্ষেত্রেই ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদদ।”
তবে নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর ভূমিকার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও স্বীকার করেছে পত্রিকাটি।
ধর্মীয় উগ্রবাদের বিস্তারের দায়ও বর্তেছে শেখ হাসিনার ওপর। পত্রিকাটি লিখেছে, “শুধু রাজনীতি টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা, যার ফল আজ ভয়াবহ।”
প্রতিবেদনে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির জন্যও শেখ হাসিনা ও শেখ রেহানার স্বার্থকে দায়ী করা হয়েছে। “নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বচ্ছ ও সম্মানজনক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছেন।”
অন্যদিকে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কে প্রতিবেদনটি তুলনামূলক ইতিবাচক। বলা হয়েছে, “নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। সবদিক বিবেচনায় এটি একটি সময়োপযোগী পরিবর্তন।”
শেখ হাসিনার শাসনকাল নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এমন প্রকাশ্য সমালোচনা এটাই প্রথম নয়, তবে এবার এটি এসেছে এমন একটি পত্রিকার পক্ষ থেকে, যা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসঘেঁষা—এবং যার সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীনদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল।

কেএইচ/
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













