সঞ্চয়পত্র ও প্রবাসী বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি খাতের চার ধরনের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধ আংশিক শিথিল করেছে সরকার। এখন থেকে চার ধরনের সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবের ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন।
তবে, গ্রাহকের সম্মতি ছাড়া পুনঃবিনিয়োগ সুবিধা কার্যকর হবে না। প্রতিবার পুনঃবিনিয়োগ সুবিধা গ্রহণ করতে হলে গ্রাহককে অনলাইনে বা সংশ্লিষ্ট অফিসে সশরীরে উপস্থিত হয়ে সম্মতি দিতে হবে। একই সাথে তিন ধরনের বন্ড কেনার নীতিমালাও শিথিল করা হয়েছে।
এই বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। একই ধরনের প্রজ্ঞাপন জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকেও প্রদান করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৩ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে। পরে ১৮ নভেম্বর শর্তাবলি আরও স্পষ্ট করার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের কার্যপত্র কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়েছে, যা পরে সার্কুলারের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ানো এবং বন্ডে বৈদেশিক মুদ্রায় প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে চার ধরনের সঞ্চয়পত্র এবং তিন ধরনের প্রবাসী বন্ডে গ্রাহকদের বিনিয়োগের অর্থ পুনঃবিনিয়োগ সুবিধার আওতায় আসবে।
প্রজ্ঞাপনের অধীনে, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের গ্রাহকরা আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা পাবেন। তবে, চলতি বছরের ১ ডিসেম্বর বা পরে মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের গ্রাহকরা কেবল এই সুবিধার আওতায় আসবেন।
গ্রাহকরা বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত পুনঃবিনিয়োগ সুবিধা নিতে পারবেন; তবে ঊর্ধ্বসীমা অতিক্রম করলে বাড়তি অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে চলে যাবে।
ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীন বন্ডগুলির পুনঃবিনিয়োগ সুবিধার জন্যও একই শর্ত প্রযোজ্য হবে।
প্রচলিত নীতিমালার হিসাবে, বিভিন্ন সঞ্চয়পত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা রয়েছে। উদাহরণস্বরূপ, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যাবে।
অন্যদিকে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পদক্ষেপগুলি গ্রাহকদের অনলাইন সুবিধা বাড়ানোর মাধ্যমে সঞ্চয়পত্র ও বন্ডে বিনিয়োগকে আরো আকর্ষণীয় করে তুলবে।
মিজান/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ওয়াটা কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- জিবিবি পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবির ডিভিডেন্ড ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইজেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- ফার্স্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চীনে পাচারের উদ্দেশ্যে ১২ পাহাড়ি নারী
- ৩১ অক্টোবরের চাপ নিয়ে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অ্যাপেক্স উইভিং
- মিডল্যান্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রগতী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ‘সরকারি পয়সা নষ্ট’ সমালোচনার জবাবে যা বললেন প্রধানমন্ত্রী
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন এমপি আবদুল আজিজ
- চীনের বিশাল বাজার ধরতে বাংলাদেশের জন্য ৬ বড় সুযোগ
- বাতিল রাষ্ট্রপতির তিন জেলায় সফর
- জাপানি বিনিয়োগ ও রাষ্ট্র সংস্কারে বিশেষ জোর প্রধানন্ত্রীর
- এস্কয়ার নিট কম্পোজিটের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো সাফকো স্পিনিং মিলস
- ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, জরুরি বৈঠক চায় বোর্ড
- বিপাকে গ্রাহক, ইনফিনিক্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুই বিয়ে নিয়ে বিতর্কের পর নতুন ঘোষণা মাসুদের
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- কুইন সাউথ টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩২ কোম্পানির ডিভিডেন্ড এক নজরে
- শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ড্রাগন স্যুয়েটারের ডিভিডেন্ড ঘোষণা
- জিল বাংলা সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা










.jpg&w=50&h=35)


