ঈদ সালামির বিবর্তন: কয়েন থেকে কিউআর কোড
বিশেষ প্রতিবেদন: মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ। যা আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে প্রজন্ম থেকে প্রজন্মে। এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে শিশু-কিশোরদের কাছে পরিচিত একটি মধুর রীতি হলো ঈদ সালামি। এই প্রথা শুধু নগদ অর্থ বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভালোবাসা, সম্পর্কের উষ্ণতা ও ঐতিহ্য রক্ষার প্রতীক।
ঈদ সালামির ঐতিহাসিক প্রেক্ষাপট
ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, ঈদ সালামি বা ঈদ উপহার প্রদানের প্রথার গোড়াপত্তন ঘটে মধ্যযুগে ফাতিমীয় খিলাফতের সময়। তখন সমাজের শিশু-কিশোরদের মধ্যে নগদ অর্থ, মিষ্টান্ন বা পোশাক উপহার দেওয়ার রেওয়াজ চালু হয়। পরবর্তীকালে মামলুক শাসনামলে ঈদের সময় পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বরাদ্দ দেওয়া হতো। এই বরাদ্দের পরিমাণ নির্ধারিত হতো ব্যক্তির সামাজিক মর্যাদার ভিত্তিতে।
এর ধারাবাহিকতায় ওসমানীয় আমলে এই প্রথা পারিবারিক পরিসরে বিস্তৃত হয়। পরিবারের জ্যেষ্ঠরা শিশুদের নগদ অর্থ বা উপহার দেওয়া শুরু করেন, যা বর্তমানে ঈদ সালামি নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রসারের ফলে এই রীতি মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশে এবং হয়ে ওঠে এক জনপ্রিয় সামাজিক ঐতিহ্য।
ধর্মীয় ভিত্তি ও সাংস্কৃতিক গুরুত্ব
ইসলামে উপহার প্রদানকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা একে অপরকে উপহার দাও, এতে তোমাদের মধ্যে ভালোবাসা জন্মায়।" (আল-আদাবুল মুফরাদ; হাদিস: ৫৯৪)। ইসলামি মূল্যবোধ অনুসারে উপহার হতে হবে নিঃস্বার্থ ও শর্তহীন, যা ঈদ সালামির ক্ষেত্রেও কার্যকর।
ঈদের সকালেই শিশুরা সেজে ওঠে নতুন পোশাকে। ঈদগাহে নামাজ আদায়ের পর কোলাকুলির মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপরই তারা পরিবারের জ্যেষ্ঠদের সালাম করে ঈদ সালামির আবদার করে। এই নগদ অর্থ বা উপহারই ঈদের আনন্দকে করে বহুগুণ। এটি দিয়ে তারা কেনাকাটা করে, খরচ করে কিংবা জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য। শিশুরা আজ যারা সালামি গ্রহণ করছে, একদিন তারাই বড় হয়ে নতুন প্রজন্মকে সালামি দেবে—এভাবেই এই ঐতিহ্য সময়ের সঙ্গে প্রবাহিত হয়।
সালামির নতুন রূপ ও সামাজিক প্রভাব
বর্তমানে প্রযুক্তির হাত ধরে ঈদ সালামির রীতিতেও এসেছে পরিবর্তন। মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অনেকে দূর থেকে প্রিয়জনকে সালামি পাঠাচ্ছেন। তরুণ প্রজন্ম এই সুযোগের পুরোটা কাজে লাগিয়ে অনলাইনে সালামি দাবি করছে বাবা-মা, ভাইবোন বা আত্মীয়স্বজনের কাছ থেকে।
ঈদের সময় নতুন নোটের চাহিদা বাড়ে। বাংলাদেশ ব্যাংক প্রতিবছর বাজারে নতুন নোট সরবরাহ করে থাকে, কারণ সালামির অর্থটা নতুন চকচকে হলেই যেন উৎসবের আনন্দ পূর্ণতা পায়। এক সময় কেবল শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ঈদ সালামি অনেক বেশি আনুষ্ঠানিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান এমনকি সামাজিক সংগঠনেও এই রীতির চর্চা রয়েছে। এটি এখন ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি মাধ্যম।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে সালামি এখন একটি ভাইরাল সংস্কৃতিতে রূপ নিয়েছে। হাস্যরস, মিম ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ঈদ সালামি নতুন মাত্রা পাচ্ছে প্রতিটি প্রজন্মে। ঈদ সালামির মাধ্যমে শিশুদের মধ্যে ঈদের বিশেষ অনুভূতি ছড়িয়ে পড়ে। একই সঙ্গে পরিবারের জ্যেষ্ঠদের জন্য এটি একটি সুযোগ—তাদের শৈশবের স্মৃতিকে নতুন করে অনুভব করার এবং বর্তমান প্রজন্মকে সেই আনন্দের ভাগীদার করার।
মিরাজ/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













