জেলখানায় আ.লীগ নেতার 'গোপন পরিকল্পনা' ফাঁস
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু—এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় শুরু হয়েছে কারা প্রশাসনে। অভিযোগ রয়েছে, কারাগারে বসেও তিনি দলীয় ও অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
কারা সূত্র জানায়, কারাগারে বসেই সাইদুল করিম মিন্টু নিয়মিতভাবে জেলা ও তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি অপরাধ জগতের একাধিক চিহ্নিত ব্যক্তির সাথেও তাঁর যোগাযোগ ছিল নিয়মিত। এই মোবাইল ফোন ব্যবহারে কারা কর্মীদের সহায়তা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, যার পেছনে মোটা অঙ্কের অর্থ লেনদেনের কথাও জানা গেছে।
স্থানীয় পর্যায়ে অনেকেই জানতেন তিনি মোবাইল ব্যবহার করছেন, তবে কেউ তা প্রকাশ্যে আনেননি। বিষয়টি সম্প্রতি ফাঁস হয়ে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ গোপনে তাকে অন্য কারাগারে স্থানান্তর করেছে।
ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার আবু ইউসুফ বলেন, “আমি যোগদানের আগেই মিন্টু মোবাইল ব্যবহার করেছেন বলে শুনেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে বন্দি অবস্থায় একজন কীভাবে স্মার্টফোন ব্যবহার করেন—এই প্রশ্নে তিনি নিরুত্তর।
উল্লেখ্য, সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাবন্দি। ২০২৪ সালের ১১ জুন রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে, ভারতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে সাবেক এমপি আনারকে হত্যা করে মরদেহ গুম করা হয়।
২০১১ সালে ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া মিন্টু টানা ১১ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ ও ২০২২ সালে দুই দফা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তাঁর বিরুদ্ধে সময়ের পর সময় উঠেছে হত্যা, চাঁদাবাজি, সোনা চোরাচালান, জমি দখলসহ অন্তত ছয়টি হত্যা মামলার অভিযোগ।
অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে বাগানবাড়ি নির্মাণ, শহরের জমিতে বিপণিবিতান গড়ে তোলা এবং ঢাকাসহ বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। এসব নিয়ে একাধিকবার দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করলেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি রাজনৈতিক প্রভাবের কারণে।
দলীয় সূত্র বলছে, মিন্টু আওয়ামী লীগের একটি শক্তিশালী অংশের ঘনিষ্ঠ ছিলেন। তবে সম্প্রতি পরিস্থিতির বদলে যাওয়ায় তাঁর প্রতি দলীয় অবস্থান নিয়েও এখন আলোচনার সূত্রপাত হয়েছে।
সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে ২০১৩-২০২২ সালের মধ্যে সংঘটিত একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে:
২০১৪: শ্রমিক নেতা আব্দুল গফফার বিশ্বাস হত্যা
২০১৫: মডার্ন মোড়ে তরিকুল ইসলাম হত্যা
২০২১: খাজুরায় আবন হত্যা
২০২২: সরকারি কলেজছাত্র ভিপি মুরাদসহ দুই শিক্ষার্থীকে হত্যা
এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের জমি দখল করে বিপণিবিতান নির্মাণ ও আমোদ-প্রমোদের জন্য ‘বাগানবাড়ি’ তৈরি নিয়েও রয়েছে বিস্তর আলোচনা।
কারাগারে মোবাইল ব্যবহারের ঘটনা শুধু একজন রাজনীতিকের ব্যক্তিগত অনিয়ম নয়, এটি গোটা কারা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। প্রশাসন এবং রাজনৈতিক মহল—উভয়ের জন্যই এটি এক কঠিন বার্তা।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













