শেষ দিনের আগে থেমে গেল ইশরাকের মেয়র হওয়ার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে আদালতের রায়ে বিজয়ী ঘোষিত হলেও শপথ না নেওয়ায় মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারলেন না বিএনপি নেতা ইশরাক হোসেন। অথচ আজ, ১ জুন ২০২৫, শপথ নিলে এটাই হতো তার একমাত্র কর্মদিবস, কেননা আজই শেষ হচ্ছে করপোরেশনের মেয়াদ।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ফলাফল গেজেট আকারে প্রকাশ হয় ২ ফেব্রুয়ারি, এবং ২ জুন অনুষ্ঠিত হয় করপোরেশনের প্রথম সভা, যার মাধ্যমেই আইন অনুযায়ী মেয়াদের গণনা শুরু হয়।
ফলাফলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একই বছরের ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ শুনানির পর চলতি বছরের ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনকে (ইসি) নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে ইসি ২৭ এপ্রিল আগের গেজেট সংশোধন করে তাপসের নামের স্থলে ইশরাক হোসেনের নাম প্রতিস্থাপন করে। কিন্তু তাতেও শপথ গ্রহণ হয়নি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন আইন অনুযায়ী, নির্বাচিত বোর্ডের মেয়াদ গণনা করা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অনুযায়ী, বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয় ১ জুন ২০২৫।
তারা বলেন, যেহেতু ইশরাকের নামে নতুন কোনো গেজেট নয়, বরং আগের গেজেটে কেবল নাম প্রতিস্থাপন করা হয়েছে, তাই তার জন্যও একই মেয়াদ প্রযোজ্য।অর্থাৎ, যদি শপথ নিতেন, তাহলে আজই শেষ হতো তার মেয়র পদের কার্যকাল।
ইশরাককে মেয়র ঘোষণার গেজেট ও রায়কে চ্যালেঞ্জ করে রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামের দুই ব্যক্তি আইনি নোটিশ ও রিট করেন। তারা দাবি করেন, এই রায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং গেজেটও অবৈধ।
এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের হয়, যাতে ২৭ মার্চের রায় ও ২৭ এপ্রিলের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি চাওয়া হয়। পরে বিষয়টি আপিল বিভাগে উঠলে সর্বোচ্চ আদালত গেজেট স্থগিত না করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আদালতের রায়ের কপি হাতে পাইনি। কপি পাওয়ার পর আইন পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০২০ সালের নির্বাচনে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ৪৭৬ ভোট। তবে পরবর্তী সময়ে ফল বাতিল করে ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করা হয়। এরপর থেকে অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













