ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঈদ জামাতে প্রধান উপদেষ্টা: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

২০২৫ জুন ০৭ ০৯:০৫:৫১
ঈদ জামাতে প্রধান উপদেষ্টা: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ শনিবার (০৭ জুন) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে। ঈদের শুভদিনে দেশবাসীকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত জামাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

নামাজ শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা বার্তা প্রদান করেন। ঈদগাহে অনুষ্ঠিত এই প্রধান জামাতে অংশ নেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, রাজনীতিক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি বিশিষ্টজনেরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মুসল্লিদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রধান জামাতে ইমামতি করেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, হাদিস বিশারদ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। সকাল ৭টা ৪২ মিনিটে নামাজ ও মোনাজাত শেষ হয়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে