×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ অক্টোবর ২৪ ১৫:১৭:৩৮
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২৭২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৬ শতাংশ।

আর ৫ টাকা ৮০ পয়সা বা ৮.৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্সের ৮.৮৮ শতাংশ, জুট স্পিনার্সের ৮.৭০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৭.৮৯ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ৭.৭১ শতাংশ, এটলাস বাংলাদেশের ৭.৪৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৪ শতাংশ এবং আরমিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর ৭.২৫ শতাংশ কমেছে।

তারিক/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে