×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে ওষুধ পণ্য রপ্তানি করবে আল মদিনা

২০২৪ অক্টোবর ২৩ ১৩:৫৮:৫৫
আফগানিস্তানে ওষুধ পণ্য রপ্তানি করবে আল মদিনা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের কোম্পানি আল মদিনা ফার্মসিউটিক্যালস তাদের উৎপাদিত ওষুধ পণ্য আফগানিস্তানে রপ্তানি করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আগামী ১ নভেম্বর থেকে আফগানিস্তানের হেজাজ লিমিটেডের কাছে তাদের ওষুধ পণ্য রপ্তানি শুরু করবে।

ওষুধ রপ্তানির জন্য ইতিমধ্যে কোম্পানিটি হেজাজ লিমিটেডের কাছ থেকে ৩৭ হাজার ২৯৪.৫০ ডলার পেয়েছে। হেজাজ লিমিটেডের সাথে আরো এক লাখ ৩১ হাজার ৮৭৫ ডলারের ওষুধ পণ্য রপ্তানির অনুমোদন পেয়েছে।

আল মদিনা ফার্মাসিউটিক্যালস এখন বিক্রয় চুক্তি অনুযায়ী রপ্তানি পণ্য উৎপাদন করছে।

এস/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে