ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

বিচারপতি শামসুদ্দিন মানিক হাসপাতালের আইসিউতে

২০২৪ আগস্ট ২৫ ০৬:৩৯:২৬
বিচারপতি শামসুদ্দিন মানিক হাসপাতালের আইসিউতে

নিজস্ব প্রতিবেদক: আপীল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিশেষ অঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে।

সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া শনিবার রাতে গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে শামসুদ্দিন মানিককে অস্ত্রোপচারের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারাকর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে দীর্ঘ ৪৫ মিনিট তার বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) অস্ত্রোপচার করা হয়। তাকে বর্তমানে হাসপাতালের আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার বিকেলে সিলেটে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় জুতা ও ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ। আদালতে নেওয়ার সময় পুলিশের বেষ্টনির মধ্যেই তার ওপর সাধারণ মানুষ হামলার চেষ্টা চালাতে দেখা যায়।

এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

পরের দিন শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে