মন্ত্রীর উদ্বোধনের পর বৃষ্টিতে ভেসে গেল ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ মেলা
নিজস্ব প্রতিবেদক : বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে শুক্রবার বিকেলে রাজশাহীর কালেক্টরেট মাঠে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শীর্ষক রাজশাহী পর্বের মেলা উদ্বোধন করেন।
উদ্বোধনের কয়েক ঘণ্টার বৃষ্টিতে মেলার মাঠে পানি জমে যায়। মালামাল সরিয়ে নেওয়ায় মেলার স্টলগুলোও ফাঁকা হয়ে যায়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এই মেলায় নিজ নিজ এলাকার ঐতিহ্যবাসী জিনিসপত্রের পসরা সাজিয়ে বসিয়েছিলেন দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা।
আজ শনিবার সকালে কালেক্টরেট মাঠে গিয়ে দেখা গেছে, কাদা-পানিতে পুরো মাঠ ভরে গেছে। এই অবস্থায় কাপড় দিয়ে তৈরি করা ৮৭টি স্টলের প্রায় সবই ফাঁকা পড়ে আছে।
বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কায় উদ্যোক্তারা মালামাল গুটিয়ে নিয়েছেন। দর্শনার্থীও নেই। তাই উদ্যোক্তারা মেলে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
রাজশাহীতে কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় লাখ লাখ টাকা খরচ করে এই মাঠে কেন মেলার আয়োজন করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অবশ্য মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছিল স্টিলের কাঠামোর ওপর টিনের ছাদের নিচে। কিন্তু পুরো মাঠই আগে থেকেই ছিল কাদা-পানিতে ভরা।
ইট দিয়ে রাস্তা করে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের পরই তুমুল বৃষ্টিতে মেলা ভেসে গেছে।
উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের যেসব উদ্যোক্তা এসেছিলেন, তাঁদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দিতে হয়েছে। মালামাল আনতে আরও কয়েক হাজার টাকা খরচ হয়েছে। মেলা পণ্ড হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।
ঢাকার বাইরের যেসব উদ্যোক্তা এসেছিলেন, তাঁদের অবশ্য ৩ হাজার টাকা করে দিতে হয়নি। তাঁদের ক্ষতি একটু কম। তবে বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সবাই।
দিনাজপুর থেকে ডালের পাঁপড়ের দোকান নিয়ে এসেছিলেন উদ্যোক্তা সম্পা দাস মৌ। তিনি বলেন, ‘চুলায় পানি ঢুকে গেছে। তাই চলে যেতে হচ্ছে।’
মেলায় অংশগ্রহণকারী ঢাকার এম আর লেদারের স্বত্বাধিকারী ফরিদা ইয়াসমিন বীথি বলেন, ‘পানির কারণে আমার স্টলে বসার মতো অবস্থা নেই। তাই এখানে বসে আছি। বর্ষাকালে এই মাঠে মেলা আয়োজন করা ঠিক হয়নি। কাপড় দিয়ে তৈরি স্টলে মালামাল রাখা যাচ্ছে না। এখন চলে যাওয়া ছাড়া উপায় নেই।’
ঢাকা থেকে বুটিকের কাপড় নিয়ে আসা আরেক ব্যবসায়ী শামীম হোসেন বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের পরই বেচাকেনা বন্ধ হয়ে যায়। অনেকে চলে গেছে। আমরাও চলে যাওয়ার জন্য সব গুছিয়ে নিচ্ছি। আমরা খুব ক্ষতিগ্রস্ত হলাম। এখন আয়োজকেরা কিছু সহায়তা করলে ভালো হয়।’
এই বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের জানান, মেলায় ৮৭টি স্টল ছিল। উদ্বোধনের পরই বৃষ্টি শুরু হলে সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রথম দিনই ৩০ জন উদ্যোক্তা ফিরে গেছেন। আজ শনিবার কয়জন গিয়েছেন সেটা এখনো জানি না।
তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাদের তিনটি মাঠ দেখিয়েছিল। এর মধ্যে দুটি জায়গায় পরীক্ষা চলছে। তাই এই মাঠকেই বেছে নিতে হয়েছে। ইট বিছানোর পরও এত বেশি বৃষ্টি হয়েছে যে, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। মেলার আরও একদিন সময় আছে। দেখা যাক এই এক দিনে কী হয়!
মিজান/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
জাতীয় এর সর্বশেষ খবর
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের













