ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ জরুরি: রাষ্ট্রপতি

২০২৪ জুলাই ০৬ ১২:৫৬:২৬
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ জরুরি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর আরো প্রশিক্ষণের প্রয়োজন বলে জানিয়েছেন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন।

শনিবার (০৬ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ জরুরি। অতীত ও ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে।

রাষ্ট্রপতি বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জামের অন্তর্ভুক্তির ফলে অপারেশনাল দক্ষতা আরো বাড়বে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত এই ইউনিট ১৯৭৫ সালের জুলাইয়ে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৯ বছর পূর্তির অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে