যে ৩ কারণে এবার দেশি আমের দাম বেশি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার কাঁচা মাল এবং ফলের আড়তের একটা বড় বাজার। এই বাজারের একজন ব্যবসায়ী মো. উজ্জ্বল হোসেন। তার ফলের আড়তের একটা বড় অংশ জুড়ে আছে আনারস, তাল, এমনকি মৌসুম শেষের তরমুজ। এ চিত্র অনেকটা অস্বাভাবিক বলছিলেন এ ব্যবসায়ী।
তিনি গত ১০ বছর ধরে পারিবারিক এ ব্যবসার হাল ধরেছেন। তাঁদের বংশপরম্পরায় ফলের ব্যবসা প্রায় ৪০ বছরের।
উজ্জ্বল বলেন, আগে এ সময় আড়তজুড়ে থাকত আম। কিন্তু এবার আমদানি যেমন কম, দামও চড়া। তাই আড়ত এবার আমে ভরল না।
মে মাসের প্রথম সপ্তাহে বাজারে আম আসতে শুরু করে। গুটি, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, আশ্বিনী—এই সাত প্রধান জাতের আমই বাজারে বেশি।
উজ্জ্বলের কথার সূত্র ধরে পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতা, আম উৎপাদনকারীর সঙ্গে কথা বলে ও সরকারের বাজার পর্যবেক্ষণের তথ্য এবং গবেষকদের গবেষণা পর্যালোচনায় জানা যায়, আমের বাজার এবার অস্বাভাবিক। দাম গতবারের দ্বিগুণ।
সংশ্লিষ্ট সব পক্ষ জানিয়েছে, এই জন্য কম উৎপাদন, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতিকেই অন্যতম কারণ।
সরকারি হিসাবে দাম প্রায় দ্বিগুণ
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, গত বছর জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল ৪১ টাকা। এ বছর তা ৭৯ টাকা ৩২ পয়সা।
আর কারওয়ান বাজারের আড়তে হিমসাগরের প্রতি কেজির দাম ৭০ থেকে ১২০ টাকা। কারওয়ান বাজারের একাধিক আড়তে খোঁজ নিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের হিমসাগরের দামই সবচেয়ে বেশি, ১২০ টাকা।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর জুনে পাইকারি বাজারে প্রতি কেজি ল্যাংড়ার দাম ছিল প্রায় ৩৯ টাকা। এবার তা ৮০ টাকা ৮৬ পয়সা।
আর কারওয়ান বাজারে দিনাজপুরের সাধারণ মানের প্রতি কেজি ল্যাংড়া ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভালো মানের ল্যাংড়ার দাম ৮০ থেকে ৯০ টাকা। এ ছাড়া গত বছরের ৪৩ টাকা কেজির আম্রপালি এবার পাইকারিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭২ টাকা ৫৮ পয়সায়।
কারওয়ান বাজার আদর্শ ফল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম জানান, বাজারে নানা ধরনের আম্রপালি আছে। পাইকারিতে ৬০ টাকার নিচে এ আম পাওয়া যাচ্ছে না।
পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরায়ও দাম চড়া। খুচরায় এবার কোনো আমের কেজি ১০০ টাকার কমে বিক্রি হচ্ছে না বলে জানালেন কারওয়ান বাজারের ফল বিক্রেতা ফরহাদ হোসেন।
তিনি এ বাজারে সাত বছর ধরে ফলের ব্যবসা করছেন। ফরহাদ বলেন, দাম বেশি হওয়ায় এবার বিক্রি কম। এবার তীব্র তাপপ্রবাহের কারণে সেচ দিতে বিঘাপ্রতি খরচ গতবারের চেয়ে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি লেগেছে। শ্রমিকের মজুরি গতবাররে চেয়ে অন্তত ১০০ টাকা বেড়েছে। সারের দাম বেড়েছে বস্তাপ্রতি ২৫০ টাকা। তাই এবার আমের দাম বেশি।
বেড়েছে উৎপাদন খরচ
কৃষিবিজ্ঞানীরা বলছেন, এবার দীর্ঘ শীতের কারণে আমের মুকুল আসতে দেরি হয়েছে। এরপর এপ্রিলে শুরু হয় তীব্র তাপপ্রবাহ। এতে মুকুল ঝরে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত বছরের চেয়ে এ বছর ফলন ১৫ শতাংশ কম হয়েছে। বাগানমালিকেরা বলছেন, ফলন কমেছে ২৫ থেকে ৩৫ শতাংশ।
অন্যদিকে দেরিতে মুকুল আসা, অনাবৃষ্টির কারণে উৎপাদন খরচ বেড়েছে। নওগাঁর সাপাহারের উৎপাদনকারী মো. সোহেল রানা বলেন, ‘এবার তীব্র তাপপ্রবাহের কারণে সেচ দিতে বিঘাপ্রতি খরচ গতবারের চেয়ে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি লেগেছে। শ্রমিকের মজুরি গতবাররে চেয়ে অন্তত ১০০ টাকা বেড়েছে। সারের দাম বেড়েছে বস্তাপ্রতি ২৫০ টাকা। তাই এবার আমের দাম বেশি।’
আম উৎপাদনে ব্যবহৃত উপকরণের বাড়তি দামের পেছনে উচ্চ মূল্যস্ফীতি ও ডলারের দামের ভূমিকা আছে বলে মনে করেন গবেষকেরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান তানিয়া পারভীন বলেন, ফলন কম যাওয়া মূল্যবৃদ্ধির একটি কারণ হতে পারে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি আমের দাম বাড়িয়েছে।
মোর্শেদ/
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













