×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনে বন্ধ হচ্ছে থ্রিজি সেবা

২০২৪ মে ১০ ২২:০১:১৮
গ্রামীণফোনে বন্ধ হচ্ছে থ্রিজি সেবা

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোন থ্রি-জি সেবা বন্ধ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৯ মে) গ্রাহকদের কাছে পাঠানো খুদেবার্তায় এ কথা জানানো হয়।

খুদেবার্তায় বলা হয়, ‘খুব শিগগিরই আপনার এলাকায় থ্রি-জি সেবা বন্ধ হয়ে যাবে। তাই, নিরবচ্ছিন্ন ইন্টারনেট পেতে ১০ মে এর মধ্যে রিটেইলার থেকে সিমটি ফোর-জিতে আপগ্রেড করুন।’

অপারেটরগুলোকে থ্রি-জি সেবা বন্ধের ৯০ দিন আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ও সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নিয়ম রয়েছে। গ্রামীনফোন গতবছর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) কাছে থ্রি-জি সেবা বন্ধের আবেদন করে।

পরে বিটিআরসির সর্বোচ্চ ফোরাম কমিশন বৈঠকে (২৭৫তম) গ্রামীণফোনকে থ্রি-জি সেবা বন্ধের অনুমোদন দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামীণফোনের থ্রি-জি সাইটের (মোবাইল টাওয়ার) সংখ্যা ৬ হাজার ৪২৯ টি। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ২ হাজার ৬০১ টি, খুলনা বিভাগে ১ হাজার ৬১২টি, রাজশাহী বিভাগে ৮৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৬৮০টি, ঢাকা বিভাগে ৫৫০টি এবং বরিশাল বিভাগে রয়েছে ১৫৩টি সাইট।

জানা গেছে, থ্রি-জি সেবা বন্ধ করতে এই টাওয়ারগুলো বন্ধ বা স্থগিত করতে হবে।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে