×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ১০ ১০:০২:৩৫
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ২৪০টির দর বেড়েছে, ১২৮টির দর কমেছে, ২৫টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪২.৪৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার ইস্ট নিটিংয়ের ৩৬.৬৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩১.২২ শতাংশ, জিকিউ বলপেনের ২৭.৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ২৫.০০ শতাংশ, রূপালী ব্যাংকের ১৯.৯১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১৯.৮২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৯.০৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮.৪১ শতাংশ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৮.১৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে