×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ মে ০৬ ১৪:৪৯:৫২
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৮৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে শামপুর সুগার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে ব্যাংকটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ২.৯৩ শতাংশ।

আর ৩০ পয়সা বা ২.৯১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৮৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২.৮ শতাংশ, এপেক্স ট্যানারির ২.৭৪ শতাংশ, আরডি ফুডের ২.৬৭ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ২.৬৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৫৯ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ২.৪৭ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে