×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি

২০২৪ মে ০৬ ১৪:১৩:৪৯
ব্র্যাক ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড প্রদানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংক ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। ব্যাংকটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল ৭ মে নির্ধারণ করা হয়েছে।

কিন্তু স্টক ডিভিডেন্ড প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে পূর্ব ঘোষিত ব্যাংকটির ক্যাশ ডিভিডেন্ড প্রদানে বাধা না থাকলেও সম্মতি না পাওয়ায় স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারছে না।

বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড প্রদান করতে পারবে না। তাই স্টক ডিভিডেন্ড ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

বিএসইসির অনুমোদন পেলে স্টক ডিভিডেন্ডের জন্য নতুন রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে