×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৪ মে ০৫ ১৫:২১:৪৭
ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে- সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, সোনালী আঁশের ১২ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ৫ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে