×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

২০২৪ মে ০২ ১৭:৪৭:৪৮
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবু জাফর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবু জাফর এই পদে গত ২৪ এপ্রিল যোগদান করেছেন।

মোহাম্মদ আবু জাফর এর আগে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

শেয়ারনিউজ, ০২ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে