ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা
প্রবাস ডেস্ক : অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে পরিবারের স্বাচ্ছন্দ এবং নিজের ভবিষ্যতের কল্যাণে বাংলাদেশের পরিশ্রমী তরুণরা বিদেশ পাড়ি দেয়। পরিবারকে ভালো রাখতে বেশিরভাগ তরুণরা ঋণ করে বিদেশ বিভুইয়ে যায়। কিন্তু বিদেশ যাওয়ার পর তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। স্বপ্ন ও প্রত্যাশার জায়গায় স্থান করে নেয় বেদনার গাংচিল।
মালয়েশিয়ার গিয়েছেন কুমিল্লার আবদুর রহিম। যেই প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন, বাস্তবে তার উল্টো হয়েছে। সেখানে প্রতিটি পদে তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বাঙালি শুনলে অন্য দেশের কর্মীরা করুণার চোখে দেখে। যে আদম ব্যাপারি মালয়েশিয়া নিয়ে যাওয়ার সময় যে কাজের কথা বলেছিল, যে বেতনের কথা বলেছিল; যাওয়ার পর দেখেন কাজ ও বেতন তার ধারে-কাছেও নেই। সেখানে যাওয়ার পর আদম ব্যাপারিকে ফোন করলে ফোন ধরে না। ধরলেও বলে কিছুদিন ধৈর্য্য ধরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কিছুদিন সপ্তাহ যায়, মাস যায়, বছরও পেরিয়ে যায়, আবদুর রহিমের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।
সৌদি আরব গিয়েছেন হাফিজুল ইসলাম। তিনি বলেন, অন্য দেশের শ্রমিকের তুলনায় আমাদের পারিশ্রমিক খুবই কম। কিন্তু আমাদের ব্যয় সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে আমরা প্রতারণারও শিকার হই। কিন্তু কোনো প্রতিকার পাই না। আমাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও মূল্যায়ন করা হয় না। জানা গেছে, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রবাসজীবন মোটেও আরামদায়ক নয়। তারা ঘরে-বাইরে কোথাও সম্মান পান না।
বিদেশের প্রতিটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের দেশটিতে চাকুরীরত রেমিট্যান্স যোদ্ধাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা প্রদান করার কথা। কিন্তু প্রবাসীদের তুলনায় সেখানে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা অনেক কম। এছাড়া, তারা প্রভাবশালী ও দলীয় নেতা-কর্মীদের কিছুটা সাহায্য-সহযোগিতা করলেও সাধারণদের দিকে তেমন সুপ্রসন্ন হন না। এমন অনেক প্রবাসী দূতবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগের তীরও ছোড়েন। তারপরও নিজেদের অভাব-অভিযোগ উপস্থাপন করার নিজেদের একটা জায়গাতো আছে-এটাই প্রবাসীদের বড় সান্তনা।
অথচ এই প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। বাংলাদেশের উন্নয়ন এখন রেমিট্যান্স যোদ্ধাদের ওপরই নির্ভরশীল। তারা দেশের জন্য নিরন্তর ঘাম ঝরাচ্ছেন। নিজের আরাম-আয়েশ বিসর্জন দিচ্ছেন। অথচ দেশে-বিদেশে তাদের সুখ আর নিরাপত্তার কোনো বালাই নেই। যার প্রতিচ্ছবি দেখা যায় বিদেশে নানা রকম বঞ্চনা, বিমানবন্দরে হয়রানি, লাগেজ উধাও! জমি নিয়ে প্রতারণা, সামাজিক কোন্দলসহ নানা বঞ্চনার চিত্র।
এমন পরিস্থিতিতে সরকার প্রবাসীদের কল্যাণ ও তাদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখা প্রতিষ্ঠা করেছে। প্রবাসীরা হয়রানির শিকার হলে এই শাখার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সব প্রবাসী বিদেশে মারা যান, তাদের উত্তরাধিকারীরা যাতে সহজে আর্থিক সুবিধা পান, সেজন্য প্রবাসী কল্যাণ শাখা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু এখানেও প্রবাসীদের কল্যাণের কথা যেভাবে প্রচার করা হয়, প্রবাসীরা কল্যাণ আসলে সেভাবে পান না।
এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বেতনভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় কাজ করছে। শিগগির প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে। দক্ষ শ্রমিক তৈরি করতে ট্রেনিং সেন্টার বাড়ানো হবে। আমরা নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছি। তখন প্রবাসী শ্রমিকদের সংকট কিছুটা হলেও লাঘব হবে।
শেয়ারনিউজ, ০১ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













