ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিকে প্রকাশ

২০২৪ মে ০১ ১৭:২০:৩৪
মেঘনা পেট্রোলিয়ামের তৃতীয় প্রান্তিকে প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ৭ টাকা ৯১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ২৭ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ টাকা ৯৫ পয়সা।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১৪ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৩৭ টাকা ১৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১১ টাকা ২৩ পয়সা।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে