আগামী বছর ডলারের রেট হবে ১২৪ টাকা
নিজস্ব প্রতিবেদক : অর্থনীতির প্রধান সূচকগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি, ডলারের বিনিময় হার, মোট দেশজ উৎপাদন (জিডিপি), খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রাসহ এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।
ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের মধ্যে মূল্যস্ফীতি ৫.২৫ শতাংশে নামিয়ে আনা এবং ক্রলিং পেগ পদ্ধতিতে আগামী বছরের মধ্যে ডলারের দাম ১২৪ টাকা পর্যন্ত নির্ধারণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।
মঙ্গলবার (৩০ এপ্রিল) আইএমএফকে এসব পরিকল্পনার কথা জানানো হয় বলে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বাজেটের আগে ঋণের শর্ত পূরণে অগ্রগতি দেখতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আইএমএফের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডলারের দর ও মূল্যস্ফীতি কমানোসহ অর্থনীতির প্রধান নির্দেশকসমূহ সম্পর্কে জানতে চান আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আইএমএফের প্রতিনিধিদলকে জানান, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধারা অব্যাহত থাকলে এবং দেশে ফসল উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় হলে পণ্যের দাম কমে যাবে।
এতে আগামী বছর থেকে মূল্যস্ফীতি ৫.২৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। আর ডলারের সরবরাহ ঊর্ধ্বমুখী রয়েছে। বিদেশ থেকে অফশোর ব্যাংকিংসহ প্রবাসীদের কাছ থেকে বেশি মাত্রায় ডলার আনার পরিকল্পনা রয়েছে। ডলারের জোগান বাড়লে ক্রমান্বয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে।
তবে তা পুরোপুরি বাজারভিত্তিক করা হবে না। ক্রলিং পেগ পদ্ধতিতে আগামী বছর থেকে ডলারের দর ১২৪ টাকা করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আইএমএফকে আরো জানায়, রাজস্ব আদায়ে ডিজিটাল পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে করদাতার সংখ্যা। দুই-তিন বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত বাড়বে। আর ঋণখেলাপি কমাতে ক্রাশ প্রোগাম হাতে নেওয়া হয়েছে। খেলাপি কমলে তারল্য বাড়বে। ব্যাংক খাতে দুর্বল ব্যাংক কমাতে ১০ ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া আরো কিছু ব্যাংকের লাল, হলুদ এবং সবুজ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে ব্যাংকে সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আইএমএফ প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্যেই গতকাল সিঙ্গাপুর থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে রিজার্ভের ওপর চাপ কমাতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার আরও নমনীয় করার পরামর্শ দিয়েছেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
তিনি বলেন, ‘আমি মনে করি, একবার এটি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের বাহ্যিক হিসাবে বড় আকারের স্থিতিশীলতা আসবে।’
কেন্দ্রীয় ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডলারের দাম আগামী বছর ১২৪ টাকা না করে উপায় থাকবে না। এটা বাজারের চাহিদার কাছাকাছি। দর আটকে রাখলে হুন্ডি আরও বাড়বে এবং অর্থ পাচারের ঝুঁকি বেড়ে যাবে।
তবে মূল্যস্ফীতি ১০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করা সম্ভব না। বিষয়টি আইএমএফের সদস্যরাও উপলব্ধি করতে পারেন। এটা নিয়ম রক্ষার পরিকল্পনা বলা যায়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘ডলার, মূল্যস্ফীতি, রিজার্ভ, খেলাপি ঋণসহ অর্থনৈতিক নির্ধারকসমূহ নিয়ে তথ্য লেনদেন হচ্ছে। এসব নিয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য অংশীজনদের বৈঠক চলমান রয়েছে।
আগামী ৮ মে বৈঠক শেষে ব্রিফ করলে বিস্তারিত জানানো হবে।’
শেয়ারনিউজ, ০১ মে ২০২৪
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













