×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ এপ্রিল ৩০ ১৫:১২:২১
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ২০৪টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮.২৭ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৫.৩৪ শতাংশ।

আর ৫০ পয়সা বা ৪.৯৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কর্ণফূলী ইন্সুরেন্সের ৪.৭৫ শতাংশ, পিপুলস ইন্সুরেন্সের ৪.৭২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৪.৪৪ শতাংশ, ম্যারিকো বাংলাদেশের ৩.০৯ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৩.০২ শতাংশ, এডিএন টেলিকমের ৩ শতাংশ এবং এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে