ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ এপ্রিল ৩০ ১৪:১৭:২৬
মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ৬৩ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকার।

৪০ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আইটি কনসালটান্টস, লাভেলো আইসক্রিম, গোল্ডেন সন, কহিনুর কেমিক্যালস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে