×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ৩০ ০৯:৫২:৫৬
আইএফআইসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১ টাকা ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৭ জুন হাইব্রিড প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে ।

শেয়ারনিউজ, ৩০ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে