ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ম্যারিকো বাংলাদেশের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ২৯ ২০:৪৭:৫৫
ম্যারিকো বাংলাদেশের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ১২২ টাকা ৯৩ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সা।

আগামী ৩০ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে