×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাড়ে ৮ লাখ শেয়ার কেনার ঘোষণা

২০২৪ এপ্রিল ২৯ ১৬:২২:৪৪
সাড়ে ৮ লাখ শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশ খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন কোম্পানিটির একজন প্লেসমেন্ট শেয়ার হোল্ডার।

ডিএসই’র মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, বিএসআরএমের ১০.১৭ শতাংশ শেয়ারধারী আলী আসগর বদরুদ্দিন আফ্রিকাওয়ালা নতুন করে কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত কোন কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ারধারী কোন শেয়ারহোল্ডার যদি নতুন করে ওই কোম্পানির আরও শেয়ার অধিগ্রহণ করতে চান, তবে তাকে ঘোষণা দিতে হবে। বিএসআরএমের এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার কোম্পানিটির ১০.১৭ শতাংশ শেয়ারের মালিক। বিএসইসির বিধিমালা অনুযায়ি নতুন করে শেয়ার কেনার জন্য তিনি ঘোষণা দিয়েছেন।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে