×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৪ এপ্রিল ২৯ ১৫:৫৩:১৬
ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৫ কোটি ৭৮ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৩৪ লাখ ০১ হাজার টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে