×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ২৮ ০৬:১১:৩৮
ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক পিএলসি ৩১, ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৪ টাকা ৯৭ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৪ পয়সা। আগের বছর যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

আগামী ১৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মে।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে