অভিনেতা মারুফের ৪ কোটি ৬৩ লাখের ‘গ্রিন কার্ড’ আয় কত?
প্রবাস ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১১টি ছবি। এর মধ্যে আছে কাজী মারুফ অভিনীত ও প্রযোজিত ‘গ্রিন কার্ড’ সিনেমাটিও। মাল্টিপ্লেক্সে মাত্র দুটি শো এবং টাঙ্গাইল ও সখীপুরে মিলনায়তন ভাড়া করে ছবিটি প্রদর্শিত হয়েছে।
মুক্তির তিন দিনের মাথায় ছবিটি মাল্টিপ্লেক্স থেকে নেমেও যায়। ছবিটির পরিচালক কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। এই ব্যাপারে মারুফের বক্তব্য, ‘সিনেমাটিকে স্মার্ট করতে গিয়ে এত স্মার্ট করে ফেলেছি যে আমার যাঁরা সাধারণ ভক্ত-দর্শক ছিলেন, তাঁরাও সিনেমা দেখতে যাননি, আবার স্মার্ট দর্শকেরাও যাননি সিনেমাটি দেখতে।’
তিনি বলেন, ‘এছাড়া মাল্টিপ্লেক্স টিকিটের মূল্য বৃদ্ধি করেছে। মধ্যবিত্তের পকেটে টাকা নেই। সিনেমা না দেখলে মানুষ অসুস্থ হবে না, কিন্তু ভাত না খেলে তো অসুস্থ হবে। তাই মানুষের পকেটে যে টাকা আছে, তা দিয়ে এখন আর সেভাবে সিনেমা দেখছেন না, জীবন বাঁচাতে খাবার কিনে খাচ্ছেন।’
যুক্তরাষ্ট্র বসে বেশ সময় নিয়েই ‘গ্রিন কার্ড’ সিনেমাটি নির্মাণ করেছিলেন মারুফ। ঈদ উৎসবে ছবিটি মুক্তি দিতে বড় প্রত্যাশা নিয়ে পরিবারসহ দেশে এসেছিলেন তিনি। কিন্তু ছবিটি মুক্তির সময় হলসংকটে পড়েন। একক হল পাননি। মাল্টিপ্লেক্সে মাত্র কয়েকটি শো পেয়েছিলেন। তাও তিন দিনের মাথায় নেমে যায়।
অনেকটাই আক্ষেপ করে মারুফ বলেন, ‘ছবিটা তো দর্শককে দেখানো গেল না। হল না থাকলে দেখাব কোথায়? তবে আমি মনে করি, এই ঈদে ওইভাবে কোনো ছবিই ভালো চলছে না। “রাজকুমার”ও কি ভালো চলছে? সব ছবি তো আর “প্রিয়তমা” হবে না। আর সব ছবি সব সময় সুপারহিট হয় না।’
এই নায়কের মন্তব্য, ‘এখন যতগুলো সিনেমা হল আছে, আমার ধারণা ঈদের পর ৩০ থেকে ৪০টি হল বন্ধ হবে। দুই বছরের মধ্যে বাকিগুলোও প্রায় সব বন্ধ হয়ে যাবে। হল না থাকায় একটা সময় বাংলা সিনেমার দর্শকও থাকবে না, কমবে বাংলা সিনেমাও। ঘরে বসে বিভিন্ন দেশের সিনেমা দেখবেন মানুষ। আগামী পাঁচ বছরে হয়তো অনেক সিনেপ্লেক্স হবে। তখন দেশের সিনেমার অভাবে পাশের দেশের সিনেমা চলবে সেখানে।’
কিন্তু মুক্তির আগে আগে হল পাচ্ছিলেন না, তাহলে ঝুঁকি নিয়ে মুক্তি দিলেন কেন? এই ব্যাপারে মারুফ বলেন, ‘মাল্টিপ্লেক্সে যে কটা শো পেয়েছিলাম, বুঝিনি দর্শক হবে না। মাত্র ১০/১২ জন মিলে সিনেমা দেখলে তো প্রযোজকের পেট ভরবে না। এমন অবস্থা দেখে আমি নিজেই সিনেপ্লেক্সে ফোন করে আমার ছবি নামিয়ে দিতে বলেছি। কারণ, এমনিতেই মাল্টিপ্লেক্সে সিস্টেম জটিলতা আছে ‘
তিনি বলেন, ‘আমার সিনেমার শোয়ের হলটি দর্শকে পরিপূর্ণ থাকলে কমিশন হিসাবে মাত্র ১৬ হাজার টাকা পাব আমি। প্রযোজকের সঙ্গে হলমালিকের টিকিটের টাকার ভাগাভাগির এই জটিলতা চলতে থাকলে, একটা সময় সিনেমা কেউ বানাবে না, সিনেমা থাকবে না।’
মারুফের হিসাবমতে, ৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘গ্রিন কার্ড’ মুক্তির পর প্রেক্ষাগৃহে থেকে লাখ টাকাও আসেনি। ওটিটি, টেলিভিশনে বিক্রির পরও এত বিনিয়োগ ওঠার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
অনেকটাই হতাশ চিত্রনায়ক মারুফ বলেন, ‘আর বাংলা ছবি নির্মাণ করব না। এখন যুক্তরাষ্ট্রে ফিরে বিদেশি সিনেমার বানানোর চেষ্টা করব।’ আগামী ৩ মে পরিবারসহ যুক্তরাষ্ট্রে ফেরার কথা আছে তাঁর।
শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বোনাস নিয়ে সোনালী ব্যাংকে নতুন চাপ, টাকা ফেরতের নির্দেশ
- এক স্বামীর দুই স্ত্রী, তাদের সংসারের গল্প শুনলে অবাক হবেন!
- কনটেন্ট ক্রিয়েটরের বাসা থেকে এসি-ফ্রিজ-টিভিসহ মালামাল গায়েব
- ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
- ইলেকট্রিক ট্রেনের অনুমোদন, জানুন রুট ও প্রকল্পের খুঁটিনাটি
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে আসছে কঠোর নিয়ম
- ব্যাক-টু-ব্যাক এলসি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- নবম পে-স্কেলে উচ্চতর গ্রেডের নতুন হিসাব, একাধিক সুবিধা নিয়ে শর্ত
- দুধে ডিটারজেন্ট মেশানো হয়েছে? ঘরে বসেই যেভাবে পরীক্ষা করবেন
- ক্ষণিকের পরিচয়ে বিশ্বাস, ‘অপূরণীয় ক্ষতি’ গৃহবধূর
- সমুদ্রসীমায় ভয়াবহ লুটপাট, বাংলাদেশের গ্যাস চুরি
- বাংলাদেশের বড় চমক, অংক দেখে অবাক ভারত
- হঠাৎ দেবের বাড়িতে শুভেন্দু, নেপথ্যে বড় বার্তা
- ইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের পৃথক কর্মসূচি
- অস্থির লেনদেনে সূচক বাড়লেও হতাশ বিনিয়োগকারীরা
- ১৬ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইপিও নিয়ে বড় ঘোষণা বিএসইসির, আসছে ডাইরেক্ট লিস্টিংও
- পে-স্কেল কার্যকর হলে যে সুবিধা আর পাবেন না সরকারি চাকরিজীবীরা
- চাকরিজীবীদের জন্য বড় খবর, ইনক্রিমেন্টে আসছে নতুন নিয়ম
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- টাকা লোপাটের অভিনব কৌশল, ‘নগদ’ নিয়ে অনুসন্ধানে যা মিলল
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
- ফেসবুক বিজ্ঞাপনে নতুন নিয়ম, পেজ মালিকদের জন্য বড় পরিবর্তন
- গরম পানি বা মরিচের গুঁড়া দিয়ে সাপ তাড়ানোর আগে জেনে নিন আসল ঘটনা
- ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল্প
- প্রধানমন্ত্রীর ফোন কি ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়? যা বললেন তথ্য উপদেষ্টা
- মায়া বা সেলিম নয় এবার হাসিনার আস্থার পাত্র যিনি
- কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার, উঠেছে আরও যেসব অভিযোগ
- অর্ডার বাতিলের শঙ্কা, ঋণখেলাপির ঝুঁকিতেও ৬০% রপ্তানিকারক
- মেঘনা সিমেন্টে কোম্পানি সচিব নিয়োগ
- মেঘনা সিমেন্টের ঋণমানে ‘ডেভেলপিং’ দৃষ্টিভঙ্গি
- ফান্ডের পাওনা ও দাবি জানাতে ইউনিটহোল্ডারদের প্রতি আহ্বান
- শেয়ারবাজারের ওপর কড়া নজরদারি, বিএফআইইউর নতুন নির্দেশনা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- শেয়ারবাজারে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- অবসর নিয়েও ফিরলেন মেসি, আর্জেন্টিনা দলে বড় চমক
- একাদশে ভর্তির প্রথম ফল আজ রাতে, দেখবেন যেভাবে
- সোনালী ব্যাংকের ঋণ কমতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় পরিবর্তন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কের মধ্যেই নয়াদিল্লির নতুন দাবি
- ১২ই ডিসেম্বর রাতে চুক্তি শেষ — পরদিন সকালে পদ্মায় পানি থাকবে?
- ব্যাঙ ও ইঁদুরের প্রস্রাব-পায়খানা নিয়ে ইসলামি শরিয়তের বিধান
- একটি সাধারণ পোস্ট যা আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- আসিফ মাহমুদের উদ্যোগে কৃতজ্ঞ মামুনুল হক, জানালেন কারণ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
প্রবাস এর সর্বশেষ খবর
- বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ, এক দেশে বন্ধ হলো ওয়ার্ক পারমিট
- আজকের সকল দেশের টাকার রেট: পাউন্ড কমল, বাড়ল রিংগিতের দাম













