স্পেনে অভিবাসীদের জন্য জরুরি সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক : স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। স্পেন সরকার জরুরি প্রক্রিয়ায় একটি বিশেষ নিয়মিতকরণ উদ্যোগ অনুমোদনের পথে এগোচ্ছে, যার আওতায় পাঁচ লক্ষাধিক অভিবাসী বৈধ আবাসন, কাজের সুযোগ ও মৌলিক অধিকার পেতে পারেন।
মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভা এ বিষয়ে জরুরি প্রশাসনিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিতে পারে। বামপন্থি দল পোদেমোস সোমবার (২৬ জানুয়ারি) সরকারে থাকা সমাজতান্ত্রিক দল পার্তিদো সসিয়েলিস্তার সঙ্গে এ বিষয়ে সমঝোতার ঘোষণা দেয়।
প্রস্তাবিত উদ্যোগ অনুযায়ী, যেসব ব্যক্তি ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে স্পেনে প্রবেশ করেছেন, যাদের কোনো গুরুতর অপরাধমূলক রেকর্ড নেই এবং আবেদন করার সময় অন্তত পাঁচ মাস দেশটিতে অবস্থান করেছেন, তারা এই নিয়মিতকরণের আওতায় আবেদন করতে পারবেন।
পোদেমোস জানিয়েছে, রয়্যাল ডিক্রি জারির মাধ্যমে জরুরি প্রশাসনিক প্রক্রিয়ায় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না, ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সরকার এটি বাস্তবায়ন করতে পারবে। আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দলটির দাবি, এতে প্রায় এক মিলিয়ন মানুষ উপকৃত হতে পারেন।
সরকারি নথিতে বলা হয়েছে, এ সংস্কারের লক্ষ্য হলো ব্যতিক্রমী পরিস্থিতিতে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং স্পেনে বসবাসরত বিদেশিদের আইনি নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা কার্যকরভাবে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন।
পোদেমোসের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আইরিনে মনতেরো বলেন, “স্পেনে অনেক মানুষ ভয়ের মধ্যে বসবাস করেন—পুলিশ থামালে কী হবে, সেই আতঙ্কে। আমরা এমন সমাজ মেনে নিতে পারি না যেখানে মানুষ অধিকারহীন থাকে। বর্ণবাদের জবাব দিতে হয় অধিকার দিয়ে।”
এই নিয়মিতকরণের আওতায় দেশে অবস্থানের প্রমাণ হিসেবে পাদ্রোন (স্থানীয় নিবন্ধন), চিকিৎসাসংক্রান্ত নথি, সামাজিক সেবায় উপস্থিতির সনদ, ভাড়ার চুক্তি, অর্থ প্রেরণের রসিদ বা পরিবহন টিকিট গ্রহণযোগ্য হবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক কারণে জারি করা বহিষ্কার বা ফেরত পাঠানোর আদেশ স্থগিত থাকবে।
আবেদন গ্রহণযোগ্য হলে প্রথমে অস্থায়ী আবাসিক অনুমতি দেওয়া হবে, যার মাধ্যমে বৈধভাবে কাজ করা এবং স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার ভোগ করা যাবে। চূড়ান্ত অনুমোদনের পর এক বছরের জন্য আবাসিক অনুমতি দেওয়া হবে এবং মেয়াদ শেষে সাধারণ অভিবাসন আইনের আওতায় স্থায়ী অনুমতির জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, এই বিশেষ নিয়মিতকরণ উদ্যোগটি প্রথমে ২০২৪ সালের এপ্রিলে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আইন প্রস্তাব হিসেবে কংগ্রেসে উত্থাপিত হয়েছিল। রাজনৈতিক ঐকমত্যের অভাবে তা দীর্ঘদিন আটকে ছিল। সর্বশেষ ২০০৫ সালে হোসে লুইস রদ্রিগেস সাপাতেরোর সরকারের সময় একই ধরনের উদ্যোগে পাঁচ লাখের বেশি অভিবাসী বৈধতা পেয়েছিলেন।
মুসআব/
পাঠকের মতামত:
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













