×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৪ এপ্রিল ২৩ ১৫:১৬:৫০
ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৪ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং বীচ হ্যাচারি লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা এবং বীচ হ্যাচারি লিমিটেডের ৩ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে