×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইর সূচক নেই সাড়ে ১১ পয়েন্ট

২০২৪ এপ্রিল ২৩ ১১:৫৪:২৬
লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইর সূচক নেই সাড়ে ১১ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেলা ১১ টা পর্যন্ত সূচক নেই সাড়ে ১১ পয়েন্ট। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম ১ ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার। এই সময়ে সূচক কমেছে ১১.৫২ পয়েন্ট। যার ফলে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক কমে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২৫ পয়েন্ট পতনের পর অবস্থান করছে ১ হাজার ২৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮২ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ২১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টির।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে