×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অভিযোগ, খতিয়ে দেখছে মন্ত্রণালয়

২০২৪ এপ্রিল ২২ ০৯:৪৩:৩০
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অভিযোগ, খতিয়ে দেখছে মন্ত্রণালয়

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি শ্রমিকরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন। গত শুক্রবার এক বিবৃতিতে এমনই তথ্য জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ। বিবৃতিতে যুক্ত চক্রের সঙ্গে দুই দেশের সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।

জানা গেছে, দেশটির শ্রমবাজার নিয়ে এসব অভিযোগ পর্যালোচনা করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তাঁরা এসব তথ্য জানান।

রোববার (২১ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা আয়োজিত হয়। এতে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, অভিবাসন নিয়ে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শফিকুর রহমনা চৌধুরী বলেন, যেখানেই সমস্যা তৈরি হচ্ছে, তা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। বিপদগ্রস্ত প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত আছে।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর বিদেশে দক্ষ কর্মী পাঠাতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো আধুনিকায়ন করা হচ্ছে।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, জাতিসংঘের বিবৃতিটি পর্যালোচনা করা হচ্ছে। এরপর সংস্থাটিকে এ বিষয়ে জানানো হবে।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে